মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ১৬ মামলার পলাতক আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

🗓 সোমবার, ১০ আগস্ট ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১০ আগস্ট ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যাসহ ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক প্রকাশ নাহিদকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার পশ্চিম লেদা এলাকায় অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যার ঘটনায় জড়িত ১৬টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আব্দুল খালেক প্রকাশ নাহিদকে স্থানীয় জনসাধারণ আটক করেছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর নির্দেশনা অনুযায়ী রাত ১টার দিকে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার কাছ থেকে আটক আসামিকে উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয় সাক্ষীদের বরাতে জানা যায়, আব্দুল খালেক প্রকাশ নাহিদসহ অজ্ঞাতনামা আরও পাঁচজন একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই এলাকায় প্রবেশ করে।

তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া করেন। এ সময় নাহিদের সঙ্গে থাকা পাঁচ সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও স্থানীয়রা নাহিদকে আটক করেন।

পরে আটক আসামির পরিহিত লুঙ্গির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি পিস্তল উদ্ধার করা হয়।

এ ছাড়া তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার পেছনের সিটের বক্সের ভেতরে তিনটি ওয়ান শুটার গান ও গুলি ফেলে যায়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে সিএনজি থেকে উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দতালিকামূলে জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার আব্দুল খালেক প্রকাশ নাহিদের বিরুদ্ধে অপহরণ, মাদক, অস্ত্র ও হত্যাসহ ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর