মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে গুলির ঘটনায় দুইজন আটক

🗓 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে উনছিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে নুর জোহার (৪৭) এবং বি-৫ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে মুহাম্মদ ইউসুফকে (২৭) আটক করে।

ক্যাম্পের একাধিক সূত্র জানায়, সোমবার (১০ আগস্ট) বিকেলে প্রশাসনের নির্দেশনায় ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত সিসিটিভি ক্যামেরা মেরামতের কাজ তদারকি করতে বি ও ডি ব্লকে যান ক্যাম্পের হেড মাঝি রফিক।

এ সময় আগে থেকে ওত পেতে থাকা একটি সশস্ত্র সন্ত্রাসী দলের সদস্যরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে।

হেড মাঝি রফিক তাৎক্ষণিকভাবে আত্মরক্ষার্থে মাথা নিচু করলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তার ঠিক পেছনে থাকা মো. হোছন (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হন।

তিনি ২২ নম্বর ক্যাম্পের এ-৪ ব্লকের বাসিন্দা এবং আনু মিয়ার ছেলে।

এ ঘটনায় ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি রফিক বাদী হয়ে নয়জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিন জানান, গুলিবর্ষণের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর