বুধবার ১২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামি গ্রেপ্তার

🗓 বুধবার, ১২ আগস্ট ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১২ আগস্ট ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক নারী আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২-এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন লাতোরিখোলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন—মোছা. নুরুছেফা (৫০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া (করাচিপাড়া, আবদুল মালেকের বাড়ি) এলাকার মো. আবদুল মালেকের স্ত্রী।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত নুরুছেফার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় একটি মাদক মামলা রয়েছে।

ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আদালতে সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃত নারী আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অপরাধীদের গ্রেপ্তারসহ এ ধরনের অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর