বুধবার ১২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় অপহৃত দুই মাদ্রাসাছাত্র প্রায় এক মাস পর উদ্ধার

🗓 বুধবার, ১২ আগস্ট ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১২ আগস্ট ২০২৬

👁️ ২ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারের উখিয়ায় অপহরণের প্রায় এক মাস পর দুই মাদ্রাসাছাত্রকে বিনা মুক্তিপণে উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই শিশু হলো—উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শহীদুল (১৩) ও শফিকুল (১১)। তারা স্থানীয় বাসিন্দা শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই থাইংখালী ৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই দুই শিশুকে অপহরণ করে।

এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়।

অবশেষে মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই দুই শিশুকে উদ্ধার করা হয়।

পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, দুই শিশুকে অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর