বুধবার ১২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওর আলমাছিয়া সড়কটি জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেনা শিক্ষার্থী ও পথচারীরা 

🗓 বুধবার, ১২ আগস্ট ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১২ আগস্ট ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলার জনগুরুত্বপূর্ণ আলমাছিয়া মাদ্রাসাটি দীর্ঘ ধরে জলাবদ্ধতা থেকে মুক্তি পাচ্ছেন না। মরণ ফাঁদের ঝুঁকিতেই অসংখ্য শিক্ষার্থী ও পথচারীরা।

টেকসই ভিত্তিতে সংস্কার এগিয়ে না আসায় চাপাক্ষোভ বিরাজ করছে চলাচলরত লোকজনদের মাঝে।

দেখা যায়, মাদ্রাসা সড়কে বঙ্কিম বাজার পয়েন্টর একটি অংশে দীর্ঘদিন ধরেই বৃষ্টির পানি জমে রয়েছে। পানি চলাচলের নেই কোন ব্যবস্থা।

সড়কের দুইপাশে স্থাপনা গড়ে উঠায় বৃষ্টির পানি সুষ্ঠুভাবে যাতায়াত করতে না পারায় সড়কের উপর জমে থাকে।

এমনকি উক্ত পয়েন্টে খানাখন্দকেই চেয়ে গেছে। পানির কারনে ভাঙনটি দেখা যাচ্ছেনা। ফলে চলাফেরায় চরম বিপাকে পড়েছে যানবাহনসহ লোকজন।

জানা যায়, মাদ্রাসা সড়ক দিয়ে প্রতিনিয়ত নারী-পুরুষসহ ছোট বড় অসংখ্য যানবাহন চলাফেরা করে।

ঈদগাঁও আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ঈদগাহ রশিদ আহমদ কলেজ, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, ঈদগাহ শাহ জব্বারিয় দাখিল মাদ্রাসার অসংখ্য ছাত্রছাত্রী এই সড়ক ব্যবহার করে থাকেন।

এমনকি ঈদগাঁও বাজারে বিভিন্ন পয়েন্ট যানজট থাকার কারনে রোগীবাহী গাড়ীও সড়ক দিয়ে যাতায়াত করে যাচ্ছেন।

বঙ্গিম বাজারে আলমাছিয়া সড়কে জলাবদ্ধতা সমস্যা কাটছেনা ফলে, বর্ষাকালে অল্পবৃষ্টি হলেও পানিবন্দি হয়ে পড়েন সড়কটি।  ছাত্রছাত্রীসহ  বিভিন্ন যানবাহন চলাচলে নিদারুন কষ্ট পাচ্ছেন।

বহু চালক খানাখন্দকে পড়ে দূঘটনায় শংকায় রয়েছেন। পানির কারনে একপাশে হাঁটাচলায় বালির বস্তার ব্যবস্থা করা হয়েছে।পাশে ময়লার স্তুপ। দুগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ।

আরও জানা যায়, বেশ কিছুদিন পূর্বে ঈদগাঁও ইউনিয়ন পরিষদ কতৃক জলাবদ্ধতা স্থানে মাটি দেওয়ার পরও আবারো পানিতে সয়লাভ হয়ে পড়েছে উক্ত স্থানটি।

মাদ্রাসা ছাত্রী আইরিন জানান,শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে এত কষ্ট সহজেই মেনে নেয়া যায়না। মাদ্রাসা সড়কের উক্ত স্থানে পানি নিস্কাশন কোন ব্যবস্থা আছে কি?

কজন কলেজ ছাত্র জানান, ঈদগাঁও বাজার পরে জনগুরুত্বপূর্ণ বিধায় মাদ্রাসা সড়কটি খুব বেশি মানুষ ব্যবহার করে থাকেন। সড়কের মাঝ অংশে যেন জনদূভোগ।

শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কথা বিবেচনায় রেখে এ সড়কটি দ্রুত সংস্কার পূর্বক যাতাযাতে সু-ব্যবস্থা করা হউক।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর