এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউছুপেরখীল এলাকার গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছেন।
ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলাচল করে যাচ্ছেন জন সাধারণের।
সড়কের বেশ কিছু অংশে ক্ষয়ক্ষতি ও ভাঙন সৃষ্টি হওয়ায় যেকোন সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ তেমন চোখে পড়ছেনা।
বর্ষা কালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
সচেতন মহল দাবী, শুধু প্রতিশ্রুতি নয়,জনগণের পাশে দাঁড়িয়ে কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করুন।
সড়কটির ভাঙন আর ঝুঁকিপূর্ণ অংশগুলো সংস্কারে কার্যকর উদ্যোগ নিয়ে কে জনগণের প্রকৃত সেবক হতে পারেন, তা এখনই দেখানোর সময়।
স্থানীয় লোকজন জানান,ইউছুপেরখীল ছাড়াও ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভাঙন এবং সড়ক সমস্যার চিত্র রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ জন প্রতিনিধিদের দ্রুত উদ্যোগ নিয়ে এসব সড়ক সংস্কারের দাবি জানান।













