বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে অস্ত্র-গুলি ১৪ হাজার পিস ইয়াবাসহ সিএনজি জব্দ, আটক ১

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি সীমান্তসংলগ্ন এলাকায় পৃথক অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা, একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক, চার রাউন্ড গোলাবারুদ, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিসহ মোহাম্মদ নূর (২৬) নামে এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ৮ সেপ্টেম্বর মংগলবার ভোর রাত ও সকাল আটটার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) পৃথক দুটি অভিযান চালানো হয়।

বিজবি জানান , মঙ্গলবার রাত ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় রেজুপাড়া বিওপির একটি আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৪১ থেকে আনুমানিক ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাতাবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় আসামি বিহীন অবস্থায় একটি দেশীয় পিস্তল, একটি একনলা বন্দুক ও চার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন সকাল সাড়ে আটটার দিকে রেজুখাল চেকপোস্টের তল্লাশি দল বিজিবি-১০৮৫ ডগ জর্জের বিশেষ দক্ষতায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশি করে।

তল্লাশির সময় সিএনজির বক্সে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিএনজি চালক মোহাম্মদ নূরকে আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী গ্রামের কালা চাঁনের ছেলে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

বিজিবি জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আটক ব্যক্তিকে উদ্ধার করা ইয়াবা, সিএনজি ও অন্যান্য মালামালসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন।

বিজিবির পক্ষ থেকে আরও বলা হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে অভিযান পরিচালনা করে আসছে।

এসব অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে বিজিবি।

এই বিভাগ এর আরো খবর

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টৈইটংয়ে চেয়ারম্যান পদে লড়তে চান জাহেদ উল্লাহ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর