বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৩ বার দেখা হয়েছে

কামাল শিশির, রামু :: ‎​কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে চকরিয়াকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে ‘কক্সবাজার জেলা খেলোয়াড় সমিতি গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো রামু।

এই এক জয়ে ঘুচল দুই দশকেরও বেশি সময়ের দীর্ঘ আক্ষেপ আর অপেক্ষার।

‎​নির্ধারিত সময়: তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ৯০ মিনিটের লড়াই শেষে ম্যাচের ফল ছিল ০-০।

‎ টাইব্রেকারের স্নায়ুচাপে চকরিয়ার শট রুখে দিয়ে রামুর জয়ের নায়ক গোলরক্ষক শামিম। ৩-১ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে রামু।

‎​দর্শকের উপস্থিতি: গ্যালারি ভর্তি হাজারো ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে পুরো স্টেডিয়াম জুড়ে ছিল কানায় কানায় পূর্ণ।

‎​ফাইনাল খেলা শেষে আয়োজিত চ্যাম্পিয়ন দল রামু ও রানার্সআপ দল চকরিয়ার খেলোয়াড়দের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা এবং স্থানীয় রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‎​খেলোয়াড়রা তাঁদের এই ঐতিহাসিক জয় পুরো রামুবাসীকে উৎসর্গ করেছেন। তারা বলছেন, দীর্ঘ ২২ বছর পর পাওয়া এই ট্রফি শুধু একটি জয় নয়, রামুর মানুষের ফুটবল আবেগের পুনর্জাগরণ।

এই বিভাগ এর আরো খবর

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টৈইটংয়ে চেয়ারম্যান পদে লড়তে চান জাহেদ উল্লাহ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর