বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৪ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: বেশ কিছুদিন ধরে সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ নানা মামলার আসামির বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে ৩ জন চিহ্নিত ছিনতাইকারী, ৬ জন চোর, ৮ জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত ৩ জন এবং পরোয়ানাভুক্ত ২ জন আসামী রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

​ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন— কলাতলীর ঝিরঝিরি পাড়ার সাইফুল ইসলাম বাবু, পাহাড়তলীর মোঃ ইসমাঈল ওরফে বাঘা এবং লাইট হাউস ফাতের ঘোনা এলাকার আমান উল্লাহ।

​চুরি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে চকরিয়ার কাকরা এলাকার সজিব দে ও অপু দে, কক্সবাজার পৌর এলাকা রুমালিয়ারছড়ার রশিদ আহম্মদ ও আব্দুর রহিম এবং সমিতি পাড়ার নেছার উদ্দিন ও মোঃ আইয়উবকে আটক করা হয়।

​এছাড়া জেল গেইট এলাকার মোঃ এনামুল হক, মুহুরি পাড়ার রবিউল হাসান, সেন্ট্রাল সুইচ গেইটের আব্দুল করিম, লাইট হাউসের আবুল ফয়েজ, ফিসারী ঘাটের নুরুল আলম এবং পিএমখালীর এরশাদুল ইব্রাহিম, মোঃ এহেছান ও আবু তৈয়বকে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করা হয়েছে।

​অন্যান্য অভিযানে পশ্চিম বাহারছড়ার মোঃ রুহুল আমিন ও মোঃ মোস্তফা এবং উখিয়ার মধ্য রাজাপালংয়ের মোঃ মাজেদকে ধর্তব্য অপরাধে আটক করা হয়।

একই সাথে আদালত থেকে পরোয়ানাভুক্ত আসামী পাহাড়তলীর মোঃ ইসমাইল ও পিএমখালীর তৈয়বা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, পৌরসভা ও আশেপাশের এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের নির্মূল করতে পুলিশের এই বিশেষ চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টৈইটংয়ে চেয়ারম্যান পদে লড়তে চান জাহেদ উল্লাহ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর