বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে পানিতে পড়ে ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের আমতলী মাঠ এলাকায় পানিতে ডুবে এহসানুল করিম নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদরের আমতলী মাঠ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নূরানী মাদ্রাসার ছাত্র এহসানুল করিম তিন দিন আগে তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের পার্শ্ববর্তী হামিদিয়া পাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে খেলতে গিয়ে হামিদিয়া পাড়া খালের পানিতে পড়ে যায় শিশুটি।

পরে তাকে উদ্ধার করা হলেও শামসুল আলম ও আয়েশা বেগম দম্পতির একমাত্র সন্তান এহসানুল করিমের মর্মান্তিক মৃত্যু হয় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক জানান,পানিতে পড়ে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি খোঁজখবর নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

মৃত শিশুটির জানাজার নামাজ বুধবার এশার নামাজের পর চাকঢালা মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এহসানুলের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত পরিবারে চলছে হৃদয়বিদারক আহাজারি।

এই বিভাগ এর আরো খবর

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টৈইটংয়ে চেয়ারম্যান পদে লড়তে চান জাহেদ উল্লাহ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর