বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পেছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৯ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে চকরিয়া সরকারি কলেজের গেটসংলগ্ন যাত্রী ছাউনির পেছনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়, চকরিয়া থানাধীন লক্ষ্যারচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে চকরিয়া সরকারি কলেজের মেইন গেটের পাশের যাত্রী ছাউনির পেছনে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে একটি অবৈধ অস্ত্র বিশেষ কায়দায় লুকিয়ে রাখা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে যাত্রী ছাউনির পেছনের জঙ্গলে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়।
র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হলেও প্রাথমিকভাবে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগ এর আরো খবর

কুতুবদিয়ার অদম্য মেধা শরিফুল

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিলুপ্তির পথে কাজিরমার্কেট-কাটাফাঁড়ি সড়ক

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে পুলিশের অভিযানে আটক হলো ২২ অপরাধী

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

টৈইটংয়ে চেয়ারম্যান পদে লড়তে চান জাহেদ উল্লাহ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়াকে ট্রাইবেকারে ৩-১ গোলে হারিয়ে রামুর জয়

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর