বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইডের দ্বার উন্মুক্ত

🗓 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি :: অভিবাসী কর্মীরা প্রতারণা বা অন্য কোনোভাবে হয়রানি ও ক্ষতির শিকার হলে তাদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কার্যালয় সবসময় পাশে থাকবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা লিগ্যাল এইডের চীফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ অভিজিত চৌধুরী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের হোটেল বিচ ওয়েতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (BNWLA) আয়োজনে ‘জেলা পর্যায়ে আইনি সহায়তার মাধ্যমে অভিবাসী কর্মীদের ন্যায়বিচার প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং হেলভেটাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় Strengthened and Informative Migration Systems (SIMS) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের Access to Justice কার্যক্রমের আওতায় এ সভার আয়োজন করা হয়।

No description available.

প্রধান অতিথি অভিজিত চৌধুরী বলেন, কক্সবাজারে অভিবাসী কর্মীদের আইনি সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের সব নাগরিকের সরকারি লিগ্যাল এইড সেবা পাওয়ার অধিকার রয়েছে। প্রতারণার শিকার বা কোনো ধরনের অন্যায়ের কারণে ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের জন্যও লিগ্যাল এইডের সেবার দ্বার উন্মুক্ত।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, প্রয়োজনীয় কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণের ঘাটতিসহ নানা কারণে ভুক্তভোগীরা যথাযথ প্রতিকার থেকে বঞ্চিত হন এবং আসামিরা আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যায়। তাই অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপদ অভিবাসন এবং প্রতারণা থেকে সুরক্ষার বিষয়ে জনসচেতনতা আরও বাড়াতে হবে।

No description available.

তিনি আরও বলেন, SIMS প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও প্রতারণার শিকার ও ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের ন্যায়বিচার নিশ্চিত করতে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কার্যালয় তাদের পাশে থাকবে। একই সঙ্গে অভিবাসী কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, সুইজারল্যান্ড সরকার ও হেলভেটাস বাংলাদেশকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন SIMS প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রাফাতুর রহমান রুবা। অনুষ্ঠানে BNWLA ও SIMS প্রকল্পের কার্যক্রম নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন SIMS প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. হানিফ মাহমুদ।

এসময় কক্সবাজার লিগ্যাল এইড অফিস এ সিম্স প্রকল্পের অধিনে দায়েরকৃত অভিযোগ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন প্রত্যাশি’র প্রকল্প ব্যবস্থাপক বশির আহমেদ মনি।

No description available.

সভায় SIMS প্রকল্পের মাধ্যমে আইনি সেবা গ্রহণকারী চারজন অভিবাসী কর্মী তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বিদেশে যাওয়ার ক্ষেত্রে প্রতারণা, হয়রানি ও আইনি জটিলতার বিভিন্ন দিক তুলে ধরে প্রয়োজনীয় আইনি সহায়তার গুরুত্বের কথা জানান।

অনুষ্ঠানে হেলভেটাস বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর (সেফ মাইগ্রেশন) সাজ্জিদ আহমেদ, কক্সবাজার জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর, জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, জেলা প্রেস ক্লাবের সভাপতি, জেলা তথ্য কর্মকর্তা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এবং জেলা সমাজসেবা কর্মকর্তা বক্তব্য দেন।

No description available.

সমাপনী বক্তব্যে BNWLA-এর সদস্য ও SIMS প্রকল্পের প্রজেক্ট অফিসার-অ্যাক্সেস টু জাস্টিস অ্যাডভোকেট ফেরদৌস নিগার বলেন, জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সহযোগিতায় ভুক্তভোগী অভিবাসী কর্মীদের জন্য সহজে ও দ্রুত ন্যায়বিচারের সুযোগ তৈরি করা সম্ভব হবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

সভায় SIMS প্রকল্প ও কক্সবাজার জেলা লিগ্যাল এইড কার্যালয়ের প্যানেল আইনজীবী, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের অধিকার এবং বিদেশ যাওয়ার আগে প্রতারণা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

No description available.

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর