কামাল শিশির, রামু :: কক্সবাজার রামুর ঈদগড়ে স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ইতিমধ্যে দৌড় ঝাপ শুর করে দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা।
সরজমিন পরিদর্শনে দেখা যায়, অনেকেই পোস্টার ও ব্যানার ছাপিয়ে এবং এলাকার সর্বত্রে লাগিয়ে নিজেদের প্রচার প্রচারণা শুরু করেছেন।
আবার কিছু কিছু প্রার্থীরা সোশ্যাল মিডিয়াই ফটোকার্ড দিয়ে নিজেদের প্রচার চালিয়ে যাচ্ছেন।
শুধু তাই নয় কয়েকজন প্রার্থী নানা সামাজীক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে নিজেদেরকে আাগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বলে ঘোষণা দিচ্ছেন।
এছাড়াও প্রার্থীরা রাস্তার আশ পাশের জঙ্গল কেটে এবং রাস্তা ঘাট মেরামত করে প্রার্থী হওয়ার চেষ্টা চালাচ্ছেন।
অপরদিকে দেখা যায় গ্রামের গরীব – অসহায় লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে কিছু ব্যাক্তি ইউনিয়নিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছেন।
তবে এলাকার সর্বস্তরের ভোটারদের প্রত্যাশা মানুষকে ভালবেসে, সুন্দর ব্যবহার, সততা ও উন্নয়নের পাশাপাশি যে ব্যক্তি ঈদগড়কে নিরাপদ এবং মাদক মুক্ত রাখতে পারবে তাকেই ভোট দিবেন তারা।
উল্লেখ্য, নির্বাচনী হালচাল যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের দৌরাত্ব বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর চেয়ে মেম্বার প্রার্থীর সংখ্যা এবারে তুলনামূলক অনেক বেশি।
সুশীল সমাজের ধারণা প্রার্থী যতই বেশি হউক না কেন,দিন শেষে যোগ্য প্রার্থীরা জয়ী হবেন। পুরো ঈদগড়বাসী অপেক্ষায় রয়েছেন কে কে প্রার্থী হচ্ছেন।













