বুধবার ১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

তামাক চাষ নিরুৎসাহিত করতে গর্জনিয়ায় ৩২৫ কৃষককে মুরগির ঘর বিতরণ

🗓 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

👁️ ২৪ বার দেখা হয়েছে

মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু,গর্জনিয়া :: কক্সবাজারের রামুর পূর্বাঞ্চলের গর্জনিয়ায় তামাক চাষ নিরুৎসাহিত করে কৃষকদের বিকল্প আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে মুরগি পালন ও ভার্মিকম্পোস্ট সার উৎপাদন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় যাচাই-বাছাই করা ৩২৫ জন তামাক চাষে নিরুৎসাহিত কৃষক-কৃষাণীর মধ্যে মুরগির ঘর, মুরগি এবং ভার্মিকম্পোস্ট সার তৈরির উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় গর্জনিয়ার নাজের চৌধুরী ভবনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প ব্যবস্থাপক রিয়ে কুন্ডু (জাপান)।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্প ব্যবস্থাপক রিয়ে কুন্ডুকে ফুল দিয়ে বরণ করে নেন উপকারভোগী কৃষক-কৃষাণী ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী মহিবুল্লাহ চৌধুরী জিল্লু, এমইউপি শাহরান চৌধুরী মারুফ, প্রকল্প প্রধান ওসমান গনি, সিনিয়র ফিন্যান্স অফিসার সুরুজ খান, প্রকল্প প্রকৌশলী আবুল হোসেন বাবুল, ফিন্যান্স অফিসার প্রবেশ চিরান ওই, টেকনিক্যাল অফিসার (লাইভস্টক) আবু হেনা সজীব, কমিউনিটি মোবিলাইজার নাছরিন জাহান উর্মি, সেন ওয়ান ও সিরাজুল মনিরা।

সংশ্লিষ্টরা জানান, গর্জনিয়ার ২, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড থেকে যাচাই-বাছাই করে নির্বাচিত ৩২৫ জন তামাক চাষে নিরুৎসাহিত কৃষক-কৃষাণীকে এ সহায়তা দেওয়া হয়েছে। মুরগি পালন ও ভার্মিকম্পোস্ট সার উৎপাদনের মাধ্যমে কৃষকদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচির মাধ্যমে তামাক চাষের ক্ষতিকর প্রভাব থেকে কৃষকদের বের করে এনে পরিবেশবান্ধব ও টেকসই কৃষি কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাঁদের পারিবারিক আয় বৃদ্ধিতে সহায়তা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

এই বিভাগ এর আরো খবর

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদগাঁওতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর