বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার

🗓 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৮ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে বিশেষ চেকপোস্টে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. মিশাল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

১৫ই সেপ্টেম্বর বিকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া এলাকার ফরেস্ট অফিসের সামনে সড়কে এ অভিযান চালানো হয়।

মহেশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পুলিশ সুপারের নির্দেশনায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালন করছিল।

এ সময় মহেশখালী থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, সিএনজিটি থামানোর পর চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটিতে তল্লাশি চালানো হয়।

এ সময় চালকের আসনের নিচে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে অস্ত্রটি জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মিশাল ছোট মহেশখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নলবিলা এলাকার মো. মোস্তাক ও সামশুন্নাহারের ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

তবে উদ্ধার হওয়া অস্ত্রটির মালিকানা কার, কোথা থেকে এটি সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর