সংবাদ বিজ্ঞপ্তি :: নমস্কার ও শারদীয় প্রীতি-শুভেচ্ছা, শরতের কাশফুল, নীল আকাশ আর শিউলির সুবাসে প্রকৃতিতে চলে এল বাঙালির শ্রেষ্ঠ উত্সব দূর্গাপুজা।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, সনাতন ধর্মাবলম্বীদের মুখপত্র ‘প্রতিমা’ স্মরণিকা ২০০৪ সাল থেকে নিয়মিত ও সুনামের সঙ্গে প্রকাশ করে আসছে।
এরই ধারাবাহিকতায় দূর্গাপূজা-২০২৬ উপলক্ষে শারদীয় প্রকাশনা পরিষদের ঐতিহ্যবাহী ‘প্রতিমা’ ম্যাগাজিনের ২৩তম সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে।
এই বিশেষ সংখ্যাটিকে সাহিত্য-সংস্কৃতি ও মননশীলতায় অনন্য করে তুলতে আপনাদের সৃজনশীল লেখনী আমন্ত্রণ জানানো হচ্ছে।আপনার মনের মাধুরী মেশানো গল্প, কবিতা, প্রবন্ধ বা যেকোনো সৃষ্টিশীল লেখা আমাদের কাছে পাঠিয়ে দিন।
লেখার বিষয়বস্তু ও ক্যাটাগরি:
———————–
পূজা ও উৎসব: দূর্গাপূজার ধর্মীয়, সামাজিক ও আধ্যাত্মিক গুরুত্ব।
কবিতা ও ছড়া: শারদীয় আবহাওয়া, ভক্তি বা সমসাময়িক যেকোনো বিষয়ে।
ছোটগল্প ও রম্যরচনা: জীবনমুখী বা উৎসবকেন্দ্রিক গল্প।
স্মৃতিচারণ ও প্রবন্ধ: পুরোনো দিনের পূজা, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি সনাতন সমাজ।
লেখায় কোনো রাজনৈতিক দল, সংগঠন বা ধর্মীয় সম্প্রদায়, কোনো ব্যক্তি বা সংগঠনের প্রতি আঘাত করে—এমন বক্তব্য থাকা যাবে না।
চিত্রাঙ্কন ও আলোকচিত্র: শিশুদের আঁকা ছবি এবং পূজার বিশেষ আলোকচিত্র (উচ্চ রেজোলিউশন)।
নিয়মাবলী ও নির্দেশিকা:
————————
মৌলিকতা: লেখাটি অবশ্যই সম্পূর্ণ নিজের এবং অপ্রকাশিত হতে হবে।
শব্দসীমা: প্রবন্ধ ও গল্পের ক্ষেত্রে সর্বোচ্চ ৮০০ থেকে ১০০০ শব্দ। কবিতার ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ থেকে ৩২ লাইন।
ফরম্যাট: লেখাটি অভ্র (Avro) বা ইউনিকোড (Unicode) ফন্টে টাইপ করে MS Word বা PDF ফাইল আকারে পাঠাতে হবে। হাতে লেখা ডায়েরি বা কাগজ হলে স্পষ্ট অক্ষরে লিখে ছবি তুলে পাঠানো যাবে।
পরিচিতি: লেখার শেষে লেখকের নাম, সংক্ষিপ্ত ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি পাসপোর্ট সাইজ ছবি (ঐচ্ছিক) সংযুক্ত করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও যোগাযোগ:
——————————
লেখা জমা দেওয়ার শেষ সময়: ১০ অক্টোবর, ২০২৬ইং
ইমেইল ঠিকানা: protimacox@gmail.com অথবা chanchalcox@gmail.com
হোয়াটসঅ্যাপ/যোগাযোগ: ০১৭৩৬-২০২৬২২,০১৫৫৮-৩১০৫৫০
এসো মিলি সবে শারদীয় আনন্দের এই সাহিত্য উৎসবে। আপনার সৃজনশীল লেখনী দিয়ে আমাদের ২৩তম সংখ্যাটিকে সমৃদ্ধ করুন। নির্বাচিত লেখা প্রকাশিত হলে তা আমাদের protima.org ওয়েবসাইটে দেখা যাবে।
ধন্যবাদান্তে,
চঞ্চল দাশগুপ্ত
সম্পাদক প্রতিমা,
শারদীয় প্রকাশনা পরিষদ,
আছাদ কমপ্লেক্স(৩য় তলা),প্রধান সড়ক, কক্সবাজার।













