শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বালু বোঝাই তিনটি ডাম্পার ট্রাক আটক, দুটি সেলো মেশিন ধ্বংস

🗓 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১৭ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় অনুমোদিত বিহীন অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সাড়াশি অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় আদালত বালু বোঝাই তিনটি ডাম্পার ট্রাক আটক করেছে।

একইসময়ে মাতামুহুরী নদীর দুই পয়েন্টে বসানো দুটি সেলো মেশিন জব্দ করে ধ্বংস করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ১০ ঘন্টা উপজেলার বিভিন্ন এলাকায় বালু লুটেরা চক্রের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিউল আলম।

অভিযানের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ভু‌মি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর, চকরিয়া থানা পুলিশের একটি টিম, আনসার সদস্য এবং ভু‌মি অফিসের বি‌ভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ভুমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনছুর বলেন, চকরিয়া উপজেলার পাহাড়ি জনপদ এবং মাতামুহুরী নদীর তীর লাগোয়া এলাকায় সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান তৎপরতা জোরদার করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শফিউল আলম।

তিনি বলেন, ইদানীং উপজেলার বিভিন্ন এলাকায় বালু লুটেরা চক্র দিনের বেলার বদলে কৌশল পরিবর্তন করে বালু উত্তোলন এবং পরিবহনের জন্য সময় নির্ধারণ করেন মধ্যরাত থেকে সকাল নয়টা পর্যন্ত।

এ বিষয়টি নজরদারিতে নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধে সহকারী কমিশনার ভূমি শফিউল আলম বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে অভিযান শুরু করেন। প্রথম অভিযানে কৈয়ারবিল ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের জনৈক ফোরকানের বালু মহল থেকে একটি বালু বোঝাই ডাম্পার পালানোর চেষ্টা কালে আটক করা হয়। তাৎক্ষ‌নিক খবর পেয়ে বালু লুটেরা চক্র ডাম্পার ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে আদালত ফাসিয়াখালি ইউনিয়নের কুমারী ছড়া এলাকায় অভিযান চালিয়ে অ‌বৈধ বালু ভর্তি দুটি ডাম্পার ট্রাক পালিয়ে যাবার পথে ধাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয়।

একইদিন বিকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সাহারবিল ইউনিয়নের সাহপোড়া নামক এলাকার মাতামুহুরী নদী থেকে একটি সেলো মেশিন জব্দ করে ধ্বংস করে দেন। এরপর চকরিয়া বাটাখালী ব্রিজের দক্ষিণে নদীতে বসানো একটি সেলো মেশিন জব্দ করে ভেঙে দিয়ে নদীতে ডুবিয়ে দিয়েছেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিউল আলম বলেন, সরকারি অনুমোদন বিহীন অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। জড়িত লুটেরা চক্র যতই দাপটশালী হোক, কাউকে পরিবেশ বিধংসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর