শুক্রবার ১৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

🗓 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল মহেশখালী :: মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ই সেপ্টেম্বর সকাল ১১টায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুবায়েত আহমেদ, মহেশখালী থানার ওসি মোঃ আব্দুস সোলতান, মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, মহেশখালী উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার বনি আমিন জনি, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত বড়ুয়া, মহেশখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ দিদার আলম,

মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফার, মহেশখালী উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান, মহেশখালী উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুদর্শন কান্তি দে, মহেশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট আবু আহমেদ, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিছবাহ উদ্দিন মজীদি, মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক রহমান জুয়েল সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উপজেলার জননিরাপত্তা ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই বিভাগ এর আরো খবর

‘মহাকাশ অস্ত্র’, কী আছে এসব অস্ত্রে

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগের তৎপরতায় অস্থির সরকারি ও বিরোধী দল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর