সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

লা লিগায় মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারাল অ্যাটলেটিকো

🗓 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর মাঠে ১-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতের এই হারে স্প্যানিশ লা লিগায় লিডার বার্সেলোনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আরো পিছিয়ে পড়ল হোসে মরিনহোর দল।

৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। তাদের হারিয়ে টেবিলের তিনে উঠেছে অ্যাটলেটিকো (১৬), আর দুইয়ে আছে রিয়াল বেতিস (১৮ পয়েন্ট)।

উত্তাপের ডার্বিতে প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটে আসে দুই গোল। বক্সের মধ্যে অ্যাটলেটিকোর আর্জেন্টাইন ডিফেন্ডার জিউলিয়ানো সিমিওনেকে ফেলে দেন রিয়ালের ডিন হুইজেন।

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে হুইজেনকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠানো হয়। পেনাল্টি দেয়া যায় অ্যাটলেটিকোকে। ম্যাচের ৫৩ মিনিটে আলেহান্দ্রো গ্রিমালদো ঠান্ডা মাথায় স্পট-কিক থেকে গোল করেন (১-০)।

এর ছয় মিনিট পর সিমিওনের ক্রস থেকে গোল করে অ্যাটলেটিকোর জয় নিশ্চিত করেন জোনাথন ডেভিড। শেষ দিকে বার্নার্দো সিলভার ক্রস থেকে গোল করে রিয়ালের আশা জাগান আন্তোনিও রুডিগার। যদিও জেতা হয়নি রিয়ালের।

AP26263567027261

ছেলের নৈপুন্যে জয় পেলেন অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। রিয়ালের কোচ হিসেবে মরিনহোর প্রথম অধ্যায়ে তিনটি ডার্বিতে হারের পর অবশেষে এ অধ্যায়ে জিতলেন আর্জেন্টাইন কোচ। ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত লা লিগায় অ্যাটলেটিকোর বিপক্ষে ছয়টি ম্যাচেই জিতেছেন মরিনহো।

এদিকে, রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে ম্যানচেস্টার সিটি। ৫ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে সিটিজেনরা, আর্সেনালের সংগ্রহ ১২ পয়েন্ট। আর্সেনালের হয়ে গোল করেন এঞ্জো ফার্নান্দেজ, রায়ান চেরকি, আন্তোনিও সেমেনিও ও আর্লিং হালান্ড। গানাররা শনিবার ব্রাইটনের কাছে ৩-০ গোলে হেরে যায়।

রোববার আরেক ম্যাচে বোর্নমাউথকে ১-০ গোলে হারিয়েছে লিভারপুল।

এই বিভাগ এর আরো খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এই বিভাগের আরো খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬