শনিবার ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন

🗓 বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

👁️ ৪৬ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

👁️ ৪৬ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৮ অক্টোবর) :: কানাডার কবি, প্রাবন্ধিক ও অনুবাদক অ্যান কারসন এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। ৭৬ বছর বয়সী কারসন এমন সব সাহিত্যকর্মের জন্য পরিচিত; যেগুলো কবিতা, কথাসাহিত্য ও গবেষণাধর্মী লেখার প্রচলিত সীমানাকে প্রায়ই অতিক্রম করে।

নোবেল কমিটি বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাদের ওয়েবসাইটে বলেছে, ‘ধ্রুপদী ঐতিহ্যের সঙ্গে স্বতঃস্ফূর্ত ও সৃজনশীল সংলাপের মধ্য দিয়ে সমকালীন সাহিত্যের নতুন রূপ সৃষ্টিতে সাহসী ও অভিনব সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ অ্যান কারসনকে ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাহিত্যে নোবেল পুরস্কার একজন লেখকের আজীবনের সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

বিশ্বসাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত এ পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ৯ লাখ পাউন্ড বা ১২ লাখ মার্কিন ডলার)।

সুইডিশ অ্যাকাডেমির পারমানেন্ট সেক্রেটারি ইংরিদ কার্লবার্গ বলেন, প্রকাশ্যে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে ফোন করে কারসনকে সুখবরটি জানান তিনি।

কার্লবার্গ বলেন, ‘তিনি শুধু আমাকে বলতে পেরেছিলেন, এই মুহূর্তে তিনি আইসল্যান্ডে আছেন এবং সেখানে বাতাসের শব্দ শুনছেন।

খবরটি শুনে তিনি বিস্মিত হলেও খুবই খুশি হয়েছেন। তাঁর কণ্ঠেই আমি সেটা বুঝতে পেরেছি।’

সুইডিশ অ্যাকাডেমির নোবেল সাহিত্য কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স ওলসন বলেন, কারসন ‘নিজেকে গীতিকবিতার সেই ধারা থেকে বের করে এনেছেন; যেখানে লেখকের ব্যক্তিগত সত্তাই আখ্যানের কেন্দ্র হয়ে থাকে। এর মাধ্যমে তিনি সমকালীন সাহিত্যে নতুন নতুন রীতির পথ তৈরি করেছেন।’

‘এই লেখার ধরন এমন সব খেলাচ্ছলে লেখা ও ব্যঙ্গাত্মক সাহিত্যকর্মের জন্ম দিয়েছে, যা শুধু ধ্রুপদি ও আধুনিক কবিতার মধ্যেই যাতায়াত করে না; বরং বিভিন্ন সাহিত্যধারা ও শিল্পমাধ্যমের মধ্যেও সেতুবন্ধ তৈরি করে,’ যোগ করেন ওলসন।

কারসনের উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে দ্য গ্লাস এসে, অটোবায়োগ্রাফি অব রেড: আ নভেল ইন ভার্স, নক্স, ফ্লোট এবং দ্য বিউটি অব দ্য হাজব্যান্ড: আ ফিকশনাল এসে ইন ২৯ ট্যাঙ্গোস।

কারসন প্রাচীন গ্রিক সাহিত্যও অনুবাদ করেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি প্রাচীন গ্রিক ও রোমান সাহিত্য-সংস্কৃতি বিষয়ে অধ্যাপনা করেছেন।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর