মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে ইলিশ সহ ৩২ ব্যারেল বিভিন্ন প্রজাতির মাছ জব্দ : আটক ২ জনের কারাদন্ড

🗓 সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

👁️ ৩৩০ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

👁️ ৩৩০ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: মা-ইলিশের প্রজনন মৌসুম এবং সামুদ্রিক মাছ সংরক্ষণ বাড়াতে কক্সবাজারের সাগর ও নদী উপকূলে চলছে মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা।

৪ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।

এ উপলক্ষে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে অভিযান পরিচালনা করছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কক্সবাজার সদর।

সোমবার ভোর থেকে বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাটে সদর উপজেলা প্রশাসন,বাংলাদেশ কোস্ট গার্ড, বিসিজি স্টেশন পূর্ব জোন, বিমান বাহিনীর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযানে প্রসিকিউশন অফিসার ছিলেন সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল।

তিনি জানান,সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরে পরিবহনের উদ্দেশ্য একটি কার্ভাড ভ্যানে লোড করার সময় ৩২ ব্যারেল ইলিশ মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

এসময় দুজন ম্যাছ ব্যবসায়ীসহ কার্ভাড ভ্যানের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়।

পরে জব্দকৃত মাছগুলো সমাজসেবা কার্যালয়ের নিবন্ধিত বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান সুজয় পাল।

আটক দুজন ব্যবসায়ীকে পাঁচশত টাকা করে জরিমানা ও চারদিনের কারাদন্ড প্রদান করা হয়।

এ ছাড়া কার্ভার্ড ভ্যানের চালক ও হেলপারকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং মৎস্য সম্পদ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগ এর আরো খবর

যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আইনজীবী সহকারী পরিষদ, উখিয়া’র আত্মপ্রকাশ

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর