সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষিত তরুণের ৩৬ শতাংশ বেকার

🗓 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(২১ সেপ্টেম্বর) :: বাংলাদেশে ‘উচ্চশিক্ষিত’ প্রতি ১০০ তরুণের ৩৬ জনই বেকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘ফাইনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট’ সাময়িকীর সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

এশিয়ার তরুণদের বেকারত্ব নিয়ে ‘গ্র্যাজুয়েটিং ইনটু আনসার্টেইনিটি’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গবেষণায় ১৫ থেকে ২৪ বছর বয়সীদের তরুণ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। আর উচ্চশিক্ষিত বলতে পোস্ট-সেকেন্ডারি বা মাধ্যমিক-পরবর্তী শিক্ষা অর্জনকারীদের বোঝানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সামগ্রিকভাবে তরুণদের বেকারত্বের হার প্রায় ১০ শতাংশ। উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে তা প্রায় ৩৬ শতাংশ। অর্থাৎ সামগ্রিক বেকারত্বের তুলনায় উচ্চশিক্ষিতদের বেকারত্ব সাড়ে তিন গুণের বেশি।

আইএমএফ বলছে, এশিয়ার বিভিন্ন দেশেই উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে বেকারত্ব তুলনামূলক বেশি। গবেষণায় দক্ষিণ এশিয়ার তিনটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে—ভারত, শ্রীলংকা ও বাংলাদেশ। এদের মধ্যে উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব সবচেয়ে বেশি শ্রীলঙ্কায় (প্রায় ৪৩ শতাংশ)। এরপর ভারতে প্রায় ৪২ শতাংশ।

ভারতে তরুণদের সামগ্রিক বেকারত্বের হার প্রায় ১৮ শতাংশ, শ্রীলঙ্কায় প্রায় ২২ শতাংশ। অর্থাৎ এই দুই দেশেও সামগ্রিক বেকারত্বের তুলনায় উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব উল্লেখযোগ্যভাবে বেশি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্বের হার ইন্দোনেশিয়ায় প্রায় ১৮ শতাংশ, ভিয়েতনামে ১৬, মালয়েশিয়া ও থাইল্যান্ডে ১৩, ফিলিপাইনে ১২ শতাংশ এবং সিঙ্গাপুরে ৮ শতাংশ। দক্ষিণ-পূর্ব এশিয়ায় তরুণদের সামগ্রিক বেকারত্বের হারও উল্লেখযোগ্যভাবে কম।

যোগ্যতা অনুযায়ী চাকরি মিলছে না

প্রতিবেদনে উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থানের এ সংকটকে ‘গ্র্যাজুয়েট গ্লাট’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ উচ্চশিক্ষিত তরুণের সংখ্যা বাড়লেও তাদের যোগ্যতা ও দক্ষতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরির সুযোগ সেই হারে তৈরি হচ্ছে না।

আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন বলেন, ‘উচ্চশিক্ষিত তরুণ কর্মীরা তাদের যোগ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন।’

প্রতিবেদনে তরুণদের কর্মসংস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অটোমেশনের ক্রমবর্ধমান প্রভাবের কথাও তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে, এআই মডেল ও অটোমেশনের দ্রুত সংযোজন কিছু প্রাথমিক পর্যায়ের কারিগরি চাকরি প্রতিস্থাপন করছে। এসব জায়গায় ঐতিহ্যগতভাবে সদ্য-স্নাতক তরুণদের কর্মসংস্থান হতো। এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যানিমেটর ও প্রশাসনিক কর্মীর মতো পদ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উচ্চশিক্ষার বিস্তারের সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতাভিত্তিক ও উচ্চ উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে শিক্ষিত তরুণদের বেকারত্বের চাপ আরও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

এই বিভাগ এর আরো খবর

উচ্চশিক্ষিত তরুণের ৩৬ শতাংশ বেকার

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এই বিভাগের আরো খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬