বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ১০ বছরের  শিশুকন্যাকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক 

🗓 সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

👁️ ১৬২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

👁️ ১৬২ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কের অলিরঝিরি নামক স্থানে গহীন জংগলে  ১০ বছরের এক শিশুকে ধর্ষন করে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা (২৫) কে আটক করেছে জনতা। পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের খবর পাওয়ার পরে পালিয়ে যাওয়া ভচইক্ক্যার ছবি দেখে রামু উপজেলাধীন রশীদনগর ইউনিয়নের ধলিরছড়া নামক জায়গা থেকে এলাকার লোকজন আটক করে নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারী পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে রাত ৭টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সতেজ বড়ুয়া সঙ্গীয় ফোর্স

ও নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ পলাশ খান ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে। পেশায় একজন ড্রাইভার।

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক।

উল্লেখ্য, রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি বাইশারী-ঈদগড় সড়কে ধর্ষনের এই ঘটনা ঘটে।

ধর্ষিতা শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে পরিবার সুত্রে জানা যায়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর