মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন

🗓 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

👁️ ১ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়ি উদ্বোধন করা হয়েছে।

২৩ নভেম্বর (সোমবার) বিকালে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ আনুষ্ঠানিকভাবে ঘরটির উদ্বোধন করেন।

এ সময় তিনি ঘরটি অসহায় সুবিধাভোগীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

জানা যায়, মহেশখালী পৌরসভার রাখাইন পাড়ার এক হতদরিদ্র, স্বামী-সন্তানহীন বৃদ্ধার জন্য বিশেষ বিবেচনায় এ বাড়িটি নির্মাণ করা হয়।

দীর্ঘদিন ধরে নানা প্রতিকূলতার মধ্যে বসবাস করা ওই বৃদ্ধার জন্য দুই কক্ষবিশিষ্ট আধাপাকা বাড়িটি নতুন আশ্রয় ও নিরাপদ আবাসনের সুযোগ তৈরি করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

এসব উদ্যোগের সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের অধিকার, নিরাপদ আবাসন ও জীবনমান উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ইমরান মাহমুদ ডালিম, সহকারী কমিশনার (ভূমি) ঋত্বিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, তরুণ বিএনপি নেতা আ স ম জাহেদুল হক নাহিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত এ বাড়ি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগী বৃদ্ধা।

জীবনের শেষ সময়ে এসে একটি নিরাপদ আশ্রয় পাওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক উদ্যোগ শুধু আবাসনের নিশ্চয়তাই দেয় না, বরং তাদের মধ্যে নতুন করে বেঁচে থাকার আশাও জাগিয়ে তোলে।

এই বিভাগ এর আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬