বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু কিশোর বা তরুণ প্রজন্মরাই আমাদের জাতির ভবিষ্যত

🗓 বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

👁️ ১৮৪ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

👁️ ১৮৪ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: শিশু অধিকার সপ্তাহ-২০২৫ এর সমাপনী দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলা শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার সকালে শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশুর অংশগ্রহণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাইদুজ্জামান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু কিশোর বা তরুণ প্রজন্মরাই আমাদের জাতির ভবিষ্যত। তারা যাতে বিপদগামী না হয় সেজন্যে অভিভাবকদের সচেতন হতে হবে।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেলা, সরকারি মহিলা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম,জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলাউদ্দিন বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় শিশুদের অধিকার রক্ষাসহ তাদের স্বপ্ন বাস্তবায়নে সুন্দর ও আনন্দময় পরিবেশ গড়ে তোলার আহবান জানান।

শিশু উপস্থাপিকা সামিয়া জান্নাত আরিবার সঞ্চালনায় অনুষ্ঠিত এতে শিশু বক্তা আবতাহি মো: আল জাওয়াদ ও তাহসিন রহমান তাদের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময় তারা শিশু নির্যাতন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

এ ছাড়া সাধারণ শিক্ষার পাশাপাশি ক্রীড়া,সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে তাদের প্রতিভা বিকাশে একটি নিরাপদ পরিবেশ আশা করেন তারা।

পরে চিত্রাঙ্কন,নৃত্য, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এরপরে শিশু একাডেমি ও ফুলকুঁড়ি সংগঠনের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এই বিভাগ এর আরো খবর

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর