বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় মামলার স্বাক্ষীকে ছুরিকাঘাতের অভিযোগ

🗓 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

👁️ ১০ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলায় লবণ মাঠের জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

মামলা-হামলা, দেশীয় অস্ত্রের মহড়া এবং সহিংসতার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় বড় ধরনের রক্তপাত ঘটতে পারে।

উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুনঘোনা এলাকায় এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে পেকুয়া থানা পুলিশ দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুনঘোনা এলাকার বাসিন্দা শওকত আলীর সঙ্গে পাশের দশেরঘোনা এলাকার বাসিন্দা রেহেনা বেগমের লবণ মাঠের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

সম্প্রতি দখল-বেদখলকে কেন্দ্র করে এ বিরোধ তীব্র আকার ধারণ করে। এ নিয়ে কয়েক দফা সংঘর্ষ এবং মামলা-মোকদ্দমার ঘটনাও ঘটেছে।

অভিযোগ রয়েছে, কয়েকদিন আগে একটি মামলার স্বাক্ষী লোকমান নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করা হয়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শওকত আলী দাবি করেন, পৃথক দলিলমূলে তিনি ৪৯ শতক জমির বৈধ মালিক এবং তার কাছে সব কাগজপত্র রয়েছে।

কিন্তু চলতি লবণ মৌসুমে রেহেনা বেগম ও তার লোকজন তার ১৮ শতক জমি জবরদখল করেছেন এবং বাকি জমিও দখলের চেষ্টা করছেন।

রেহেনার পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডে অবস্থান নেন সুজাঙ্গীর, জাহাঙ্গীর, আলমগীর, ফজল করিম, রেজাউল করিম, সাইফুল, রিদুয়ান, গুরা মিয়া, মামুনসহ আরও কয়েকজন

তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ রাতের আঁধারে জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমি চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছি। ওই মামলায় স্বাক্ষী হওয়ায় লোকমানকে আসামিরা ছুরিকাঘাত করে।

এখন প্রতিপক্ষ নিজেদের লবণ মাঠের পলিথিন কেটে আমাদের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা করছে এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, অভিযুক্ত রেজাউল করিম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মুখের কথায় জমির মালিকানা নির্ধারণ হয় না, কাগজপত্রই প্রকৃত মালিক নির্ধারণ করবে। শওকত আলী জোরপূর্বক জমি দখল করে রেখেছেন। তিনিই রাতের আঁধারে দুই দফা আমাদের পলিথিন কেটে দিয়েছেন।

এ বিষয়ে পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) কৃশানু বলেন, দুপক্ষের অভিযোগ দিয়েছে। মারপিটে ঘটনায় কিছুটা সত্যতা পেয়েছি। তবে পলিথিন কেটে দেওয়ার বিষয়ে তাৎক্ষনিক স্বাক্ষী পাওয়া যায়নি। এরপরেও তাদের থানায় হাজির হতে বলেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর