বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ৭দিন ধরে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

🗓 সোমবার, ২০ অক্টোবর ২০২৫

👁️ ১৬৩ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২০ অক্টোবর ২০২৫

👁️ ১৬৩ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় ৭দিন ধরে নিখোঁজ শিক্ষার্থী সোহরাব হোসেন রিয়াদ (১৭) এর এখনও সন্ধান মেলেনি।

নিখোঁজের ঘটনা নিয়ে পুরো পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা চরম উৎকন্ঠা ও আতঙ্কে জীবন যাপন করছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

জানা গেছে, উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাতাবাড়ি গ্রামের প্রবাসী আব্দুল আলম (দুলাল) এর পুত্র সোহরাব হোসেন রিয়াদ লামা ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ছাত্র।

গত ১২ অক্টোবর মরিচ্যা বাজার স্টেশনে ব্যাংকে টাকা তুলতে এসে সে নিখোঁজ হন।

মাতা জাহানারা বেগম জানান , সম্ভাব্য স্থানে ও আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলেও এখনো তার খোজ মেলেনি।

পরিবারের অভিযোগ, ব্যাংকে টাকা তুলে বের হওয়ার সাথে সাথে তাকে অপহরণ করা হয়। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। কোন সংযোগ পাওয়া যাচ্ছে না। পিতা আব্দুল আলম দুলাল বর্তমানে সৌদি আরবে রয়েছেন।

তিনি মুঠোফোনে জানান, আমাদের একমাত্র ছেলে রিয়াদ বর্তমানে কি অবস্থা আছে জানিনা। তাকে কোথাও আটকিয়ে রেখে আত্মগোপন করে রেখেছে দূর্বৃত্তরা।

যে কোন মূল্যে আমার ছেলেকে ফেরত পেতে চাই। তাকে উদ্ধারের জন্য পুলিশ, র‍্যাব ও শৃঙ্খলা বাহিনীর নিকট হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এদিকে নিখোঁজ কলেজ ছাত্র রিয়াদের মা জাহানারা বেগম এ ব্যাপারে উখিয়া থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। যার নম্বর ৯৪৯ তারিখ ১৮/১২/২০২৫ ইং।

নিখোঁজ কলেজ ছাত্র রিয়াদের কোন সন্ধান পেলে উক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য 01763- 618190 পরিবারের পক্ষ থেকে সবার নিকট অনুরোধ জানিয়েছেন তিনি।

এই বিভাগ এর আরো খবর

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর