শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নারী নিহত

🗓 বুধবার, ২২ অক্টোবর ২০২৫

👁️ ২৮৫ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ২২ অক্টোবর ২০২৫

👁️ ২৮৫ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক, চকরিয়া :: ‎‎কক্সবাজার চট্টগ্রাম রেলপথের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় ট্রেনে কাটা পড়ে গীতা রানী দাশ (৬২) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রেললাইনে হাটাহাটি করার সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী ‘ কক্সবাজার এক্সপ্রেস’ নামের একটি ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

নিহত গীতারানী দে ডুলহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিসপাড়া এলাকার মৃত বাবুল দাশের স্ত্রী। তবে এলাকাবাসি তাকে বাস চালক পলাশের মা হিসেবে বেশি চিনতো।

স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, গীতা রানী দাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এরইমধ্যে , মঙ্গলবার দুপুরে বাড়ির অদুরে রেলপথে হাটাহাটি করার সময় হঠাৎ ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডুলহাজারা রেলওয়ে স্টেশনের ইনচার্জ মো: আব্দুল মান্নান চৌধুরী।

তিনি বলেন , মঙ্গলবার দুপুর দেড়টার দিকে একজন মহিলা রেললাইনে হাটাহাটি করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখী কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে।

কক্সবাজার রেলওয়ে পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মোহাম্মদ শাহজালাল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে নিহতের স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সেখানে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর