বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিন উপকূল দিয়ে পণ্য পাচারকালে ১১ পাচারকারীকে আটক

🗓 মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

👁️ ১৮০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

👁️ ১৮০ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: টেকনাফের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ দিয়ে মায়ানমারে পণ্য পাচারকালে ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার ৩ নভেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২ নভেম্বর  রবিবার রাত ১০ টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত একটি ফিশিং বোট হতে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ৫০০ বস্তা আলু ও পাচারকাজে ব্যবহৃত ১ টি ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন
রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর