রোতাব চৌধূরী :: কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে ৫৪ তম সার্বজনীন শ্রী শ্রী রাস মহোৎসব শুরু হয়েছে।
রবিবার রাতে খুরুশকুল পালপাড়া শ্রী শ্রী রাসবিহারী মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনের এই মহোৎসব শুরু হয়।
উৎসবের উদ্বোধন করেন লামা শ্রী শ্রী জগন্নাথ ঋষি আশ্রমের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী জগন্নাথনন্দ পুরী মহারাজ।
রাস মহোৎসব উদযাপন কমিটির সভাপতি এডভোকেট নেপাল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে খুরুস্কুল ইউপি-র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অব:) আব্দুল মাবুদ,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শহীদুল আলম বাহাদুর,কক্সবাজার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক শ্রী দুলাল কান্তি চক্রবর্তী,জেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি উদয় শংকর পাল মিঠু এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বপন দাশ, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা এবং সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম,খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাছির উদ্দিন এবং সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম মাষ্টার,রাস মহোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক স্বপন পাল (নাজির) এবং অর্থ-সস্পাদক মাস্টার পিকলুময় পাল,জেলা বিএনপির সদস্য এডভোকেট সাইফুল্লাহ নূর,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলন ধর, খুরুস্কুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
পৌর প্রিপ্যার্যাটরি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পার্থ প্রতিম পালের সঞ্চালনায় অনুষ্ঠিত এতে ধর্মীয় আলোচক ছিলেন চন্দনাইশ গাছবাড়িয়া শচ্চিদানন্দ ধামের অধ্যক্ষ শ্রীপাদ মিলন গোস্বামী,মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আশীষ চক্রবর্তী, উখিয়া ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক অজিত দাশ এবং ডাঃ শ্রী কমল হরি পাল।
আগামী ৭ নভেম্বর শুক্রবার ভোর পর্যন্ত অনুষ্ঠিতব্য এ উৎসব আয়োজনে রয়েছে শুভ অধিবাস, পূজা-অর্চনা, বিশেষ প্রার্থনা, মহাপ্রসাদ বিতরণ, হরিনামযজ্ঞ, লীলা প্রদর্শনীসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভার শুরুতের পবিত্র গীতা পাঠ করেন আনিকা পাল এবং খুরুশকুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রয়াত শিবলু পালের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।













