মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

🗓 বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

👁️ ৩২৯ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

👁️ ৩২৯ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: কৃষিই সমৃদ্ধি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ই নভেম্বর সকাল ১১টায় মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহেশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফারের পরিচালনায় মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্ল্যাহ,র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাহাদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনোয়ার হোসেন।

সভায় সার ও বীজ বিতরণের সার্বিক অগ্রগতি, কৃষকদের সুবিধা নিশ্চিতকরণ এবং মানসম্মত বীজ ও সার সরবরাহের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকারি সহায়তা কার্যক্রম আরো জোরদার করার আহবান জানানো হয়।

এই বিভাগ এর আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাই

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬