বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাইশারীতে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন

🗓 রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

👁️ ১০৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

👁️ ১০৯ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫–এর ফাইনাল ও পুরস্কার বিতরণী।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৪টায় বাইশারী স্কুল ও কলেজ মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাইশারী যুব ও ক্রীড়া সংগঠনের আয়োজনে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ইদগড় চাইল্লাতলি ফুটবল একাদশ বনাম উত্তর বাইশারী ফুটবল একাদশ।

প্রথম ও দ্বিতীয়ার্ধে নির্ধারিত সময়ে খেলাটি উভয় দলের কেউ গোল করতে না পারায় গোলশূন্য ড্র হলে সরাসরি টাইব্রেকারে গড়ায়।

রোমাঞ্চকর এ টাইব্রেকারে চাইল্যাতলী ফুটবল একাদশ – ৪ ও উত্তর বাইশারী ফুটবল একাদশ ৫ গোল করে এক গোলে উত্তর বাইশারী ফুটবল একাদশ জয়লাভ হওয়ার গৌরব অর্জন করেন।

যুব ও ক্রীড়া সংগঠনের সদস্য জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের ও টুর্নামেন্টের সভাপতি বান্দরবান জজ কোর্টের আইনজীবী এডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেল বলেন, “বাইশারী ফ্রেন্ডশিপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ যুব সমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আয়োজক বাইশারী যুবও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দও গ্রামের ক্রীড়া বিকাশে এমন আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

পাশাপাশি দেশের সুনাম বৃদ্ধি করতে এবং মাদক মুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই বলে ও তিনি উল্লখ করেন ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য এডভোকেট উবাথোয়াই মার্মা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এডভোকেট মাধুবী মার্মা, দক্ষিণ চট্টগ্রাম জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ রফিক বসরী, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি আবুল কালাম, বিএনপির সাবেক আহবায়ক আবদুল করিম বান্টু, সাবেক সদস্য সচিব আবুল কালাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সাংবাদিক আবদুর রশিদ, রাবার বাগানের সিনিয়র ব্যবস্থাপক আল আমিন, শ্রমিকদলের আহবায়ক ছব্বির আহমদ, কৃষক সমবায় সমিতির সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ।

রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো. হোসাইন ও তার দুই সহকারী।

খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন প্রধান অতিথি এডভোকেট উবাথোয়াই মার্মা। অনুষ্ঠানটি পুরো অঞ্চলে এক উৎসবমুখর ক্রীড়া পরিবেশ সৃষ্টি করে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর