বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে হাতির আক্রমণে রাবার শ্রমিক নিহত

🗓 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

👁️ ১৪৫ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

👁️ ১৪৫ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাইয়াঝিড়ি রাবার বাগানে বন্য হাতির আক্রমণে এক রাবার শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম আব্দুল হক (৪০)। তিনি মৃত মিনাজ উদ্দিনের পুত্র এবং বাইশারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পুনর্বাসন পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর প্রায় ৫টার দিকে পাইয়াঝিড়ি রাবার বাগানে রাবারের কষ সংগ্রহ করছিলেন আব্দুল হক। এসময় হঠাৎ একটি বন্য হাতি তাকে আক্রমণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নিহতের ছেলে, তার ভাই আবদুল হাকিম এবং সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির এসআই লোকমানসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মাসরুরুল হক সাংবাদিকদের জানান,“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির টিম ঘটনার বিষয়ে সরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এই বিভাগ এর আরো খবর

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর