বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ২৯২ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ২৯২ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: কক্সবাজারের মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।

দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।

এরই ধারাবাহিকতায় আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক মহেশখালী থানাধীন সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে ৫৭৫ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর