বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় জলবায়ু এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমে কর্মশালা অনুষ্ঠিত

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ১৫০ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ১৫০ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক, চকরিয়া :: জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ বুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের সেবাপ্রাপ্তি উপকারভোগীদের নিয়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সম্মেলন কক্ষ মোহনায় এই কর্মশালার আয়োজন করেন জার্মান সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফের অর্থায়নে এনজিও সংস্থা ‘আনন্দ ও সিপ’।

এনজিও সংস্থা আনন্দ ও সিপের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ এম এ কুদ্দুছের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।

সিপের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুজিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. আরিফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ ফেরদৌসি, উপজেলা সমবায় কর্মকর্তা রমিজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৈয়ব আলী, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মমতাজুল হক, আনন্দের কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন পাল, সিপের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। কর্মশালায় ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আরিফ উদ্দিন বলেন, প্রান্তিক খামারিদের সরকারের পাশাপাশি এনজিও সংস্থা আনন্দ ও সিপ গরু, ছাগল, হাঁস-মুরগির রোগ প্রতিরোধের টিকা প্রদান করে নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন। খামারিদের নানা রকম প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলছেন। অনেকে হাঁস-মুরগি ও ছাগল বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছে।

কর্মশলায় প্রধান অতিথি চকরিয়ার ইউএনও আতিকুর রহমান বলেন, সবজিতে অতিমাত্রায় বিষ-সার প্রয়োগের কুফল রয়েছে। এসব সবজি খেলে মানব দেহের নানা জটিলতা তৈরি হয়।

কিন্তু এনজিও আনন্দ ও সিপ কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য প্রশিক্ষণ, বীজ ও কৃষি সরঞ্জাম দিয়ে সহযোগিতা করছেন।

এতে কৃষকেরা অনেক বেশি উপকৃত হচ্ছে।

এ ছাড়া তাঁদের উপকারভোগীরা সেলাই ও নকশীকাঁথা প্রশিক্ষণ, নার্সারি, সবজি চাষ, হাঁস-মুরগি ও ছাগল পালন, উচ্চফলনশীল বীজ পেয়ে লাভবানও হচ্ছেন।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর