রবিবার ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্জনিয়ার আন নজির ইসলামীক সেন্টারের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ২১৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

👁️ ২১৯ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ আন নজির ইসলামীক সেন্টারের দিনব্যাপী ১১ তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী আন নজির ইসলামীক সেন্টারের মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক ডঃ শাইখ আল্লামা হারুন আজিজি আন নদভী।

শিক্ষক মাওলানা ইসমাইল ও মাওলানা মাহবুবুর রহমান এর যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেব কোরআন ও হাদীসের আলোকে তাকরীর পেশ করেন মুজাহিদে মিল্লাত আমিরে হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের সাহেব জাদা ও বাবু নগর জামিয়া ইসলামিয়ার সহকারী পরিচালক আল্লামা আয়ুব বাবুনগরী।

এসময় বিশেষ বক্তা হিসেবে তাকরীর পেশ করেন রামু জোয়ারিয়ানালা মাদ্রাসার পরিচালক আল্লামা আবদুল হক হক্কানী, মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা গাজী সাউল্লাহ রহমানী, আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা মনসুর আহমদ জমিরি, মাওলানা মুফতি রিদওয়ানুল হক সহ অনেকে ।

আন নজির ইসলামীক সেন্টারে অনুষ্ঠিত দিন ব্যাপী মাহফিলে দেশ বরন্যে উলুমায়ে কেরামগন কোরআন হাদীসের উপর ব্যাপক আলোচনা শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর