বুধবার ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

🗓 সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

👁️ ১৫২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

👁️ ১৫২ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের কার‌্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে উৎসবমুখর পরিবেশে সকলের সমন্বয়ে মহান দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী,জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল,প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, ছাত্র প্রতিনিধি সাহেদুল ওয়াহিদ সাহেদ,শাহাবুদ্দিন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাত্র প্রতিনধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়,দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, আলোকসজ্জা,কুচকাওয়াজ,বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান,বিজয়মেলাসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হবে।

পরে সভা শেষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের কমিটি ও উপকমিটি গঠন করা হয়।

এই বিভাগ এর আরো খবর

নববর্ষে যেভাবে সাজাবেন আপনার ঘর

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর