বুধবার ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প শুরু

🗓 রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

👁️ ১৫৭ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

👁️ ১৫৭ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: তারুণ্য উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে কক্সবাজারে বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

শনিবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় দু’দিনের এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমানের সভাপতিত্বে এতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির,জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) কাজী নজরুল ইসলাম,বাংলাদেশ বেসবল এবং সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা: অনুপম হোসেন বক্তব্য রাখেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব,জেলা ক্রীড়া অফিসার মোঃ আলাউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সরোয়ার রোম্মন,মাসুদ আলম,ওমর শরীফ শিবলী, ক্রীড়া সাংবাদিক

এম আর মাহবুবসহ সাবেক জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা,কোচ,প্রশিক্ষক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা অংশ নিচ্ছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর