শুক্রবার ৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় কলেজছাত্রী অপহরণ ঘটনায় থানায় মামলা

🗓 Monday, 1 December 2025

👁️ ৭০ বার দেখা হয়েছে

🗓 Monday, 1 December 2025

👁️ ৭০ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে এক কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা নাছিমা আক্তার (৪৫) বাদী হয়ে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ০৭/২৫।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে উৎপেতে থাকা আসামি মো. ফরহাদ (১৮) ও অজ্ঞাতনামা আরও ৩–৪ জন সহযোগী কলেজছাত্রী আরহায়দূর নেছা আরওয়া (১৭) কে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে যায়।

আরওয়া পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ওই ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে গত ১০ অক্টোবর থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফরহাদ মেয়েটিকে উত্যক্ত করত এবং অবৈধ প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত।

বিষয়টি ফরহাদের পরিবারকে জানালে ফরহাদের পরিবার প্রথমে তাকে সতর্ক করলেও পরে আসামি ক্ষিপ্ত হয়ে আরওয়াকে অপহরণের হুমকি দেয়।

ঘটনার দিন সকালে আরওয়া কলেজে প্রাইভেট পড়তে বের হলে তাকে অপহরণ করা হয়। পরিবার ঘটনাস্থলে পৌঁছালেও মেয়েকে উদ্ধার করতে পারেনি।

এজাহার অনুযায়ী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছানোর সাথে সাথেই ১৮ বছর বয়সী ফরহাদ ও তার অজ্ঞাতনামা ৩–৪ সহযোগী শিক্ষার্থী আরহায়দূর নেছা আরওয়াকে টেনে-হিঁচড়ে একটি সিএনজি অটোরিকশায় তোলে এবং পেকুয়ামুখী সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরিবার তাৎক্ষণিকভাবে ধাওয়া করলেও অপহরণকারীদের আটক করা সম্ভব হয়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও আরওয়ার সন্ধান মেলেনি।

নাছিমা আক্তারের দাবি, সতর্ক করার পর থেকেই ফরহাদ মেয়েকে অপহরণের হুমকি দিতে থাকে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এজাহার গ্রহণ করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ভিকটিম উদ্ধারের জন্য পৃথক টিমও মাঠে রয়েছে।

 

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর