মঙ্গলবার ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ১৫ ঘণ্টা পর বিলের পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার

🗓 শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

👁️ ৩২৯ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫

👁️ ৩২৯ বার দেখা হয়েছে

রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে নিখোঁজের ১৫ ঘণ্টা পর বিলের পানি থেকে নাঈম (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত নাঈম জালালাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম বাহারছড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে।

পরিবার জানায়, গত ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেলতে বের হয়ে আর ফেরেনি নাঈম।

সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

পরদিন ৫ ডিসেম্বর ভোর ৬টার দিকে স্থানীয়রা গ্রামের একটি বিলে শিশুটির মরদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেন।

পরে স্বজন ও গ্রামবাসী মরদেহটি উদ্ধার করে।

একটি নিষ্পাপ শিশুকে হারিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর