বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান সরকার দুর্নীতি দমনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিচ্ছে

🗓 মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৭ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

👁️ ১৩৭ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা ” এ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও সকালে পাবলিক লাইব্রেরি মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

পরে মানববন্ধন ও র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাসনিমা জাহান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতি দমনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

দুর্নীতি দমন কমিশন, জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, জেলা পুলিশের কন্ট্রোলরুমের ইনচার্জ শফিকুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি জসিমউদদীন বকুল,সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন,সাধারণ জনগণের সম্পৃক্ততার মাধ্যমে সামাজিকভাবে দুর্নীতিকে প্রতিহত করতে হবে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর