বুধবার ২৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে নির্বাচনী ট্রেনে দেশ : ১২ ফেব্রুয়ারি ভোট

🗓 শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

👁️ ৪৬৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

👁️ ৪৬৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(১২ ডিসেম্বর) :: জল্পনা চলছিল। অবশেষে ভোটের বাদ্যি বেজে গেল  বাংলাদেশে। ঘোষণা হয়ে গেল দিনক্ষণ।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে নতুন বছর অর্থাৎ ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

গত বছর কোটা বিরোধী আন্দোলনের জেরে উত্তাল হয়ে উঠেছিল গোটা বাংলাদেশ। ৫ অগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাত্র তিন দিনের মাথায় ৮ অগস্ট শপথ নেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

তার পর থেকেই নির্বাচন নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ইউনুস ২০২৬-এর জুন-জুলাই নাগাদ নির্বাচনের ইঙ্গিত দিয়েছিলেন।

তবে এ দিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৬ মাসের মাথায় ভোট ঘোষণা করে দিল বাংলাদেশের নির্বাচন কমিশন।

বাংলাদেশের জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি সেই দেশের মোট ৩০০টি সংসদীয় কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রার্থীরা ২২ জানুযারি থেকেই প্রচার শুরু করে দেবেন।

১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে প্রচার। তার পরে নির্বাচনী বিধি চালু হবে। বর্তমানে বাংলাদেশে ১২ কোটি ৭৬ লক্ষের বেশি ভোটার রয়েছেন বলে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

বাংলাদেশে শেষ বার সাধারণ নির্বাচন হয় ২০২৪ সালের জানুয়ারি মাসে। বিপুল ভোটে জিতে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন শেখ হাসিনা।

কিন্তু তখন থেকেই সেই নির্বাচনকে বিতর্কিত বলে তোপ দাগতে শুরু করেছিল বিএনপি-সহ বিরোধী দলগুলি। স্বচ্ছ নির্বাচনের দাবিও উঠেছিল সেই সময়েই।

কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে পালাবদল ঘটে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই আওয়ামী লিগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে দেয়।

ফলে শেখ হাসিনার দল এই নির্বাচনে অংশ নিতে পারবে না বলেই জানা গিয়েছে।

ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ ইসির :

নির্বাচন কমিশন (ইসি) আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারসামগ্রী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ইত্যাদি সরানোর নির্দেশ দিয়েছে।

এ বিষয়ে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসি। গতকাল স্থানীয় সরকার বিভাগকে নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ চিঠি দিয়েছেন। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে তফসিল ঘোষণার কার্যক্রম চলছে।

নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে আগাম প্রচারসামগ্রী ও নির্বাচনি ক্যাম্প নিজ দায়িত্বে অপসারণ করতে হবে। সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্দেশনা না মানলে নির্বাচনি আচরণবিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগ এর আরো খবর

অভিনেতা সোহেল খান আর নেই

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ঈদগাঁওতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর