বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ঘন কুয়াশা ও শীতে বিপর্যস্ত জনজীবন

🗓 শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

👁️ ১১৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬

👁️ ১১৮ বার দেখা হয়েছে

আবু হেনা সাগর,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁওতে ঘন কুয়াশা ও শীতের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। গত কদিন ধরে সূর্যের দেখা মিলছে দেরীতে।

শীতের কারণে মানুষ দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন। শীতে হতদরিদ্র মানুষ চরম বিপাকে পড়েছে।

সদরের ঈদগাঁও-চৌফলদন্ডী গ্রামীন সড়কে কুয়াশার কারণ যানবাহন হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে চালকরা।

কনকনে শীতে মানুষের পাশাপাশি প্রাণী কুলের অবস্থাও করুণ হয়ে উঠেছে।

শুক্রবার (২ জানুয়ারী) ভোর সকাল থেকে ঈদগাঁওতে ঘন কুয়াশার চিত্র চোখে পড়ে এ প্রতিবেদকের।

বেড়েছে শীতজনিত নানান রোগ। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছেন।

শিশু ও বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ বিভিন্ন স্থানে খড়-কুটো বা কাগজের টুকরো জ্বালিয়ে আগুন পোহানোর মাধ্যমে শীত নিবারণের চেষ্টা করছেন।

শীতে বাঁচতে হতদরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ভিড় করছেন ঈদগাঁও বাজারের গরম কাপড়ের দোকানগুলোতে।

উপজেলার ব্যস্ততম বানিজ্যিক কেন্দ্র এ বাজারে বিভিন্ন স্পটে নতুন ও পুরোনো শীতবস্ত্রের দোকানে শীতের পোশাক কিনতে নারী-পুরুষ ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্যনীয়।

এই বিভাগ এর আরো খবর

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর