বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপে এলোমেলো যাত্রা বিশ্বচ্যাম্পিয়ন ভারতের : স্বস্তির জয় পাকিস্তানের

🗓 রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: ব্যাটিং বিপর্যয়ে ম্যাচের শুরুটা ভালো হয়নি টিম ইন্ডিয়ার। তবে অভিষেক শর্মা, ঈশান কিষানদের ব্যর্থতার দিনে একা জ্বলে উঠেছিলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

একটা প্রান্ত আগলে ৮৪ রানের ক্যাপ্টেন্স নক খেলেন। তাঁর ইনিংসে ভর করেই ১৬১ রান তোলে ভারত।

সূর্যের গড়ে দেওয়া এই মঞ্চে দাপট দেখালেন ভারতীয় বোলাররা। আমেরিকার ব্যাটাররা লড়াই করলেও শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া।

১৬২ রানের টার্গেট তাড়া করতে নেমে আট উইকেটে ১৩২ রানে থামল আমেরিকার ইনিংস।

২৯ রানে ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত। তিন উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ।

দু’টি করে উইকেট পেয়েছেন অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল।

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে আমেরিকা। প্রথম তিন ওভারেই ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটার।

সিরাজের বলে ৬ রান করে আউট হন ওপেনার আন্দ্রিয়াস গৌস। পরের ওভারে ক্যাপ্টেন মোনাঙ্ক প্যাটেলকে শূন্য রানে ফেরান অর্শদীপ।

নিজের দ্বিতীয় ওভারে আর এক ওপেনার সালতেজাকে (২) আউট করেন সিরাজ। ১৩-৩ স্কোর থেকে মিডল অর্ডারে জুটি গড়ে লড়াই চালান মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি।

তবে ৩৪ রানে মিলিন্দকে আউট করে জুটিতে ভাঙন ধরান বরুণ চক্রবর্তী।

১৬তম ওভারে জোড়া ধাক্কা দেন অক্ষর প্যাটেল। পরপর দুই বলে ফিরিয়ে দেন সঞ্জয় (৩৭) ও হরমিত সিংকে (০)। একা লড়াই চালাচ্ছিলেন শুভম রাঞ্জানে।

তবে ইনিংসের শেষ ওভারের শেষ বলে তাঁকে আউট করে নিজের তিন নম্বর উইকেটটি তুলে নেন মহম্মদ সিরাজ।

৫৫৭ দিন পরে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচে নেমে নজর কাড়লেন সিরাজ।

ঢাকলেন বুমরার অভাব। তবে জিতলেও ভারতের চিন্তা বাড়াবে ব্যাটিং বিপর্যয়।

ডাচদের হারিয়ে পাকিস্তানের স্বস্তির জয়

ফাহিমের ঝড়ে রক্ষা, ডাচদের হারিয়ে পাকিস্তানের স্বস্তির জয়

কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বড় অঘটনের শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে শেষ মুহূর্তে ত্রাতা হয়ে আসেন ফাহিম আশরাফ।

তার ঝোড়ো ব্যাটিংয়ে নেদারল্যান্ডসকে ৩ উইকেটে হারিয়ে স্বস্তির জয় দিয়ে আসর শুরু করেছে সালমান আলী আগার দল।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ১৪৮ রান তারা করতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।

সাহিবজাদা ফারহানের ৪৭ ও বাবর আজমের ১৫ রানের পরও শেষ দিকে সমীকরণ কঠিন হয়ে যায়।

তবে ১১ বলে অপরাজিত ২৯ রানের এক বিধ্বংসী ক্যামিও খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফাহিম আশরাফ। অপর প্রান্তে শাহিন আফ্রিদি অপরাজিত থাকেন ৫ রানে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরুর পরও খেই হারায় ডাচরা। ১৯.৫ ওভারে ১৪৭ রানে অলআউট হয় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড করেন ৩০ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে সালমান মির্জা ২৪ রানে ৩টি এবং নওয়াজ, আবরার ও সাইম আইয়ুব ২টি করে উইকেট শিকার করেন।

 

এই বিভাগ এর আরো খবর

বঙ্গভঙ্গের কুশীলব লর্ড কার্জন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর