সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার আয়োজনে ইফতার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
৬ মার্চ শুক্রবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অসহায় রোজাদার, মাঠকর্মী, স্টেডিয়ামের আনসার সদস্যের ওই ইফতার বিতরণ করা হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কক্সবাজার ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন, কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক জাহেদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সালাহ উদ্দিন আহমদ।
বক্তব্যে রাখেন কক্সবাজারের সিনিয়র আম্পায়ার মাহমুদুল হাসান নোমান, খালেদ চৌধুরী ও রফিকুর রহমান।
উপস্থিত ছিলেন ভেন্যু কো-অর্ডিনেটর আহসানুল হক বাহার, সংগঠনের সহ-সভাপতি আলী রেজা তসলিম ও লতিফ উল্লাহ চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ নিয়াজ আহমদ, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন সাজ্জাদ, ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক কায়সার ফারুক, সদস্য রাশেদুল ইসলাম বাবু ও নুরুল আমিন মুন্না, মোহাম্মদ এরশাদ, রউফ উন নেওয়াজ ভুট্টো, নুরুল আমিন (২), জিয়া উদ্দীন লাভু প্রমূখ। পবিত্র কোরআন তেলোয়াত করেন মোহাম্মদ আবু তালেব মানিক।
বিশেষ সহযোগিতায় ছিলেন কাজী মোহাম্মদ মহি উদ্দিন।
ইফতার আয়োজন কমিটির আহ্বায়ক কায়সার ফারুকের সার্বিক সহযোগিতা এই ইফতার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।














