মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে জাতীয় পাট দিবস পালিত

🗓 শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

👁️ ৬৯ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন ” এ প্রতিপাদ্যে কক্সবাজারে জাতীয় পাট দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র‌্যালী ও আলোচনা সভা।

শুক্রবার সকালে জেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইমরান হোসাইন সজীব।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করতে পাটজাত দ্রব্যের ব্যবহার শতভাগ নিশ্চিত করতে হবে।

গবেষণার মাধ্যমে পাট বা পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত ও বিপণন ব্যবস্থা শক্তিশালী করা গেলে বৃদ্ধি পাবে এ পণ্যের জনপ্রিয়তা।

এ ছাড়া জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল সংরক্ষনসহ বিভিন্ন ক্ষেত্রে পলিথিনের পরিবর্তে পাটজাত দ্রব্যের ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সকলের প্রতি আহবান জানান তিনি।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাফিস ইনতেসার নাফির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সোহেল রানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আবদুল লতিফ জনী, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম খানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা পাট শিল্পকে পুনরুজ্জীবিত করতে এর বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উৎপাদন বাড়ানো এবং পরিবেশবান্ধব পাটপণ্য ব্যবহারের ওপর জোর দেন।

এ ছাড়া পাটের সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারি সহায়তার কথা উল্লেখ করে পলিথিনের পরিবর্তে পাটের ব্যবহার বাধ্যতামূলক করার আহ্বান জানান তারা।

পাট বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী অর্থকরী ফসল যা পরিবেশ রক্ষা এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশে প্রতি বছর ৬ই মার্চ অত্যন্ত উৎসাহের সাথে জাতীয় পাট দিবস পালন করা হয়, যার মূল লক্ষ্য সোনালি আঁশ পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং এর বহুমুখী ব্যবহার জনপ্রিয় করা।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর