বুধবার ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গণ-আন্দোলনের নারীরা আজ কোথাও নেই’

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৬৩ বার দেখা হয়েছে

🗓 রবিবার, ০৮ মার্চ ২০২৬

👁️ ৬৩ বার দেখা হয়েছে

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: নানা তথ্য প্রযুক্তির যুগে কক্সবাজারের ঈদগাঁওতে কদরহীন ঈদের জনপ্রিয় ঈদ কার্ড। তারস্থলে এখন ফেসবুক,হোয়াটসঅ্যাপ,ইনবক্স শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন নারী পুরুষরা।

একসময়ে গ্রামীন জনপদের তরুন তরুনীদের কাছে জনপ্রিয় ছিল ঈদের ঈদ কার্ড। হাট বাজারসহ গ্রামেও এ কার্ড বিক্রির হিড়িক চোখে পড়তো। কার্ড প্রেমীরা ঘুরে ঘুরে পছন্দের কার্ড কিনতেও দেখা যেত।

কেউ খুঁজে নিতো কার্ডের ডিজাইন কেউবা প্রেমময় বা বিরহী কবিতার লাইন দেখতো। বর্তমান এ যুগে প্রযুক্তির উৎকর্ষতায় কদরহীন হয়ে পড়েছে ঈদ কার্ড।

নীল আকাশে ঈদের চাঁদ,ঈদের আগে চাঁদনী রাত,ঈদ হল খুশীর দিন, দাওয়াত রইলো ঈদের দিন। একসময়ে এসব মধুমাখা মজার মজার ছন্দে আনন্দময় বার্তা বহন করতো রঙিন ঈদ কার্ডে।

বন্ধু বা প্রিয়জনদের কাছে ঈদের ভালোবাসা আর শুভেচ্ছা পাঠানোর অন্যতম মাধ্যম ছিল এ ঈদ কার্ড। প্রযুক্তির যুগে ঈদ কার্ডের সেই পুরনো জৌলুস আর নেই।

এ যুগে মানুষ মোবাইলে ঈদের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার ডিজিটাল কার্ড, ম্যাসেনজার, হোয়াটসঅ্যাপ, ইমু, ভিডিও কলে ঈদের শুভেচ্ছা বিনিময় এখন জনপ্রিয় হয়ে উঠেছে। আর কালগর্ভে হারিয়ে যাচ্ছে বহু বছরের ঐতিহ্য।

ঈদের সপ্তাহ খানেক আগে থেকে কক্সবাজারের ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্টে রকমারী ডেকোরেশন করে বসতো অস্থায়ী ঈদ কার্ডের দোকান। সেসব দোকানে সারি সারি সাজানো রাখত দের কার্ড। রাতে তরুন প্রজন্মের আড্ডা, খোশগল্পে মেতে উঠত অন্যরকম পরি বেশ। সে সাথে হিন্দি ও বাংলা গানের সাউন্ড বাঁজতো।

নারী পুরুষরা বিভিন্ন মার্কেটে ঈদের কেনাকাটার পাশাপাশি প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবদের জন্য নান্দনিক ডিজাইনের ঈদ কার্ড কিনতেন। ঈদের সময় বন্ধুদের কার্ড বিনিময় ছিল এক উৎসবের আমেজ। এখন সেসব মধুমাখা স্মৃতি খোঁজলেও সহজে পাওয়া যাবেনা।

মোবাইলের সহজলভ্য এবং ইন্টারনেট ব্যবহার বিস্তারের ফলে ঈদ কার্ডের জনপ্রিয়তা কমতে থাকে। ফেসবুক, ম্যাসেনজার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মত সামাজিক যোগাযোগ মাধ্যমের বিনিময়ে ঈদের শুভেচ্ছা করে যাচ্ছেন।স্মার্টফোনের মাধ্যমে ঈদ কার্ড, মেসেজের প্রচলন বেড়ে যাওয়ায় তরুন তরুনী, যুবক যুবতীরা ঈদ কার্ড থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

বেশ কজন জানান, বর্তমান ডিজিটালের এ যুগে তথ্য প্রযুক্তির ছোঁয়ায় সবকিছুই বদলে গেছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর