মঙ্গলবার ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ার ইনানী উপকূলে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৩ পাচারকারীকে আটক

🗓 সোমবার, ০৯ মার্চ ২০২৬

👁️ ৭২ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ০৯ মার্চ ২০২৬

👁️ ৭২ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস ::  কক্সবাজারের উখিয়ার ইনানী উপকূল দিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৩ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মার্চ রবিবার দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন ইনানী কর্তৃক কক্সবাজারের ইনানী বীচ হতে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের ৪৬০ বস্তা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ১টি ফিশিং বোট ও ১টি স্পীডবোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

এই বিভাগ এর আরো খবর

টেকনাফে একদিনে ২৭ অপরাধী আটক

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর