মঙ্গলবার ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী গোরাকঘাটা বাজারে ২ যুবককে ইয়াবা ও গাজাসহ আটক 

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

👁️ ৫ বার দেখা হয়েছে

সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালী উপজেলার গোরাকঘাটা বাজারের কুদ্দুস মার্কেটের ৩য় তলায় অবস্থিত একটি আবাসিক হোটেলে মোবাইল কোর্ট অভিযান।

দুই যুবককে ৪ পিস ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়েছে।

২৮ এপ্রিল সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।

এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী থানার সাব ইন্সপেক্টর ইকবাল হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে হোটেলের একটি কক্ষ থেকে দুই যুবককে ৪ পিস ইয়াবা ও গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা এবং ২০ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মহেশখালী উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

পাশাপাশি স্থানীয় সচেতন মহলও মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর