শনিবার ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের নতুন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের

🗓 শুক্রবার, ২০ মার্চ ২০২৬

👁️ ১৯৬ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ২০ মার্চ ২০২৬

👁️ ১৯৬ বার দেখা হয়েছে

এম.জিয়াবুল হক, চকরিয়া :: খাগড়াছড়ি জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবেরকে কক্সবাজারের নতুন জেলা সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে।

গত ১৬ মার্চ ২০২৬ ইংরেজি তারিখে রাস্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও সেবা বিভাগ পার-০২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একই আদেশে কক্সবাজারের বর্তমান সিভিল সার্জন ডাঃ মোহাম্মুদুল হককে ২৫০ সয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালের সহকারী পরিচালক পদে বদলি করা হয়েছে।

প্রসঙ্গতঃ চকরিয়া উপজেলার বাসিন্দা নতুন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ছাবের ইতোপূর্বে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচও) এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এরপর তিনি দুইবছরের বেশি সময় ধরে পার্বত্য জেলা খাগড়াছড়ির সিভিল সার্জন হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এই বিভাগ এর আরো খবর

কৃষিপণ্যে বছরে ক্ষতি ২৯ হাজার কোটি

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

ডাইনোসরের বিলুপ্ত হয়েছিল যেভাবে

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর